KCC transcript #29609

WEST BENGAL · HOWRAH · Tank, Pond and Reservoir Management

Query

asking about fish pond preparation

KCC answer

পুকুর না শুকিয়ে তৈরি করার পদ্ধতি: প্রথমে পুকুরের পান ও আগাছা পরিষ্কার করতে হবে আগাছা,অপ্রয়োজনীয় রাক্ষুসে মাছ দমন করতে ১ কাঠা জমিতে ১ ফুট গভীরতার জন্য ৬কেজি মহুয়া খোল লাগবে,খোল টিকে ৪ ভাগে ভাগ করে ৪ টি চটের বস্তায় বেঁধে সন্ধেবেলা পুকুরের ৪ কোনে ডুবিয়ে রাখতে হবে পরের দিন ভোরবেলায় সব মাছ ভাসতে দেখা যাবে বারে বারে জাল টেনে মাছ গুলো সংগ্রহ করে অন্য ভালো পুকুরে ছেড়ে দিলে আবার সুস্থ হয়ে উঠবে এরপর বস্তা খুলে ভেজা মহুয়ার খোল সারা পুকুর ছড়িয়ে ভালোভাবে জল ঘেটে দিলে ৪-৬ঘন্টার মধ্যে অন্য মাছ মারা যাবে,(৭-১০ দিন পর শামুক ঝিনুক গেঁড়ি ও মরবে) ৭ দিন পর বিঘা প্রতি ৬৫০ কেজি গোবর দিতে হবে তার ৭ দিন বাদে পুকুরের পাঁক ভালোভাবে ঘেটে দিতে হবে. তার ২ দিন বাদে বিঘাপ্রতি ৩০-৪০ কেজি চুন জলে গুলে পাতলা করে ছড়াতে হবে. (১ ঘন্টা আগে জল দিয়ে চুন ভিজিয়ে পাতলা করে ঠান্ডা করা হয় ) এর ২ দিন বাদে আবার পাঁক ঘাটতে হবে , আরো ২ দিন বাদে জল পরীক্ষা করে মাছের খাদ্যকণা জন্মেছে কিনা,পি. এইচ. স্বল্প ক্ষারীয় মাত্রায় আছে কিনা এবং মহুয়ার বিষক্রিয়া কমেছে কিনা দেখতে হবে(pH PAPER 6590 দিয়ে ৭.৫-৮.৫ হয়েছে কিনা দেখতে হবে, প্রাকৃতিক খাদ্যের জন্য জলের রং সবুজ বাদামি হতে হবে,জলের স্বচ্ছতা ৩০-৪৫ সেমি হতে হবে,(এক হাত মানে ৪৫ সেমি,বুড়ো আঙ্গুল এর নখ তা যতক্ষণ পর্যন্ত দেখা যাবে এটাই স্বচ্ছতা,কম খাদ্য হতে আরো সার গোবর দিতে হবে,বেশি হলে কয়েকদিন খাদ্য না দেওয়াই ভালো,একটা হাপা বানিয়ে তাতে কিছু মাছ ৩-৪ ঘন্টার জন্য ফেলে রাখতে হবে,তারপরও মাছ চনমনে থাকলে বিষক্রিয়া কমেছে ধরা যায় ) জলের গুনাগুন সঠিক থাকলে পরের দিন চারা-পোনা ছাড়তে পারেন.
SectorFISHERIES
CategoryMarine
CropMarine
SeasonNA
Created (source)2025-06-29T09:19:59.817
Last synced2026-04-03 15:00:03

Official agriculture information: agricoop.gov.in.

FAQ

Is this legal or financial advice?
No. This page reproduces open government transcript data for information only. For schemes, subsidies, or emergencies, contact official agriculture helplines and your local extension officers.
How do I verify the answer?
Compare with current guidance from the Department of Agriculture and Farmers Welfare and official state agriculture portals. Policies and schemes change over time.

About this tool

The Kisan Call Centre (KCC) helps farmers with crop, weather, and scheme-related queries through a national helpline. DeshSeva shows anonymised transcript-style records held in our database so you can explore common questions and responses.

  • DeshSeva does not mirror the full historical record. We sync a bounded sample per state and month.
  • Answers may appear in English, Hindi, Tamil, or other languages as in the source.
  • For programme rules and helpline numbers, rely on agricoop.gov.in and your state agriculture department.